তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে রাজনীতির মাঠে দৃশ্যমান পরিবর্তন শুরু হয়েছে।ধানের শীষ প্রতীকের প্রার্থী শামীম তালুকদারের পক্ষে সরাসরি মাঠে নেমেছে গণঅধিকার পরিষদ। এতে করে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে গণঅধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আল আমিন মিলুর নেতৃত্বে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী আরামনগর বাজারে দোকানে দোকানে গিয়ে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে তারা স্পষ্ট ভাষায় বলেন, বর্তমান দুঃশাসন, ভোটাধিকার হরণ ও গণতন্ত্র সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো ধানের শীষে ভোট দেওয়া।
এ সময় গণঅধিকার পরিষদের নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে জবাবদিহিমূলক করতে হলে পরীক্ষিত ও সংগ্রামী নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ ফরিদুল কবির তালুকদার শামীমই এই আসনে জনগণের একমাত্র ভরসা।
গণসংযোগে উপস্থিত নেতারা আরও বলেন, সরিষাবাড়ীর মানুষ আর ফাঁকা প্রতিশ্রুতি নয়—চায় অধিকার, চায় ন্যায়বিচার, চায় একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। তাই এবার ভোটের মাঠে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব মোঃ সুজন সরকার, যুগ্ম আহ্বায়ক আরিফ তালুকদার, যুব অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোঃ সজিব হাসান, যুগ্ম সদস্য সচিব সবুজ মিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগ চলাকালে আরামনগর বাজারজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ব্যবসায়ী ও সাধারণ ভোটার প্রকাশ্যে সমর্থন জানান, যা এই আসনে ধানের শীষের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে দাবি নেতাকর্মীদের।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.