কিশোরগঞ্জ প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ - ৪ ( অষ্টগ্রাম , মিঠামইন ও ইটনা ) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার ওঠান বৈঠক শেষে এক বিশাল গনমিছিল অনুষ্ঠিত হয়| বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাড়িতে উঠান বৈঠক শেষে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিজ বাড়িতে এসে এ গনমিছিলটি শেষ হয় | এ মিছলে ফুটবল মার্কা প্রতীকের স্লোগানে এলাকা মুখরিত হয় | গনমিছিলে বিপুল সংখ্যক নারী-পুরুষ কর্মী উপস্থিত ছিলেন | মিছিল শেষে কাজী রেহা কবির সিগমা বলেন , আমি নির্বাচিত হতে পারলে স্থানীয় মানুষের স্বাস্থ্য সেবা জন্য আমার নিজ ভূমিতে একটি হাসপাতাল গড়ে তুলবো | তিনি আরো বলেন , আমি অন্যান্য সকল প্রার্থীদের প্রতি সম্মান রেখে বলছি , কারো প্রতি আমার কোন বিদ্বেষ নেই | আমি সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই | আমি হাওরের সুনাম ধরে রাখতে চাই | তিনি অভিযোগ করে বলেন , কিছু সংখ্যক ব্যক্তি তার পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে এবং তার কর্মীদেরকে লাঞ্ছিত করা করেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও সেনাবাহিনী যথেষ্ট সহযোগিতা করেছে তাই আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন |
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.