শেখ উবাইদুল হক সম্রাট,নিকলী (কিশোরগঞ্জ)প্রতিনিধি; কিশোরগঞ্জের নিকলীতে আজ ভোরে নিকলী থানা পুলিশ ও বাংলাদেশ সেনা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মো: মুহিনুর(৪৪) নামের এক জনকে গ্রেফতার করেছেন যৌথ বাহিনী।এ বিষয়ে নিকলী থানায় পৃথক- পৃথক দুইটি মামলা হয়েছে গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে।
গ্রেফতারকৃত মহিনুর, উপজেলার গুরুই ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মৃত: সোনাম উদ্দীনের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে, যৌথ বাহিনী আজ ভোরে মহিনুরের বাড়ীতে অভিযান করেন,এ সময় মহিনুরের সাথে থাকা ৫০০ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল ও একটি ইলেক্টিক সুইচ করাত সহ মহিনুরকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। মহিনুর দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল বলে জানা গেছে।
এ বিষয়ে নিকলী থানার ও সি মো: রফিকুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, গ্রেফতারকৃত মহিনুরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ও অবৈধ অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে পৃথক- পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং মহিনুরকে আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.