নিকলী,(কিশোরগঞ্জ) প্রতিনিধি:-কিশোরগঞ্জের নিকলীতে গতকাল মঙ্গল বার রাতে যৌথ বাহিনীর এক অভিযানে দেশীয় অস্ত্র,৩৪ পিস ইয়াবা, অপরাধ কাজে ব্যাবহৃত নাম্বার বিহীন একটি হোন্ডা ও সাতটি মোবাইলসহ তিনজনকে গ্রেফাতা করা হয়েছে।গ্রেফতারকৃতার হলেন,জারুইতলা ইউনিয়নের সাজনপুর বড় হাটি গ্রামের বাসিন্দা আবু বক্কর ও রুপে হাসু বেপারীর ছেলে বাদশা, আঠার বাড়ীয়া গ্রামের বাসিন্দা হানিফ এর ছেলে মাহবুব ও কামাল পুর গ্রামের নয়ন মিয়ার ছেলে মাহিন।এদের মধ্যে বাদশা এলাকায় চিহ্নত মাদক ব্যাবসায়ী ও নিকলী থানায় একাধিক মাদক মামলার আসামী বলে জানা গেছে।অন্য দুইজন বাদশার একান্ত সহযোগী।নিকলী থানার ও, সি,রফিকুল ইসলাম এ প্রতিনিধিকে জানান,তাদের বিরুদ্ধে পৃথক - পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ও একটি অস্ত্র মামলা রুজু হয়েছে এবং গ্রেফতার কৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.