নিজস্ব প্রতিবেদক :
ইংরেজি নতুন বছর উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে চংশোলাকিয়া প্রিমিয়ার লিগের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪ টা থেকে রাত ১২ পর্যন্ত সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকায় এ খেলা চলে।
এ টুর্নামেন্টে ৮ টি দলের মোট ১৫ টি খেলা অনুষ্ঠিত হয়৷ফাইনালে ফরহাদ একাদশ ও রাসেল একাদশ অংশ নেয়।ফাইনাল খেলায় ৮১ রানের টার্গেট এ রাসেল একাদশ বিজয়ী হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২ টায় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেয়া। ট্রফি তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ ইসলাম, বাংলাদেশের অন্যতম মূকাভিনয় শিল্পী রিফাত ইসলাম, তরুণ ক্রিকেটার রাতুল প্রমুখ।
খেলার সার্বিক আয়োজনে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ ইসলাম। আয়োজন সম্পর্কে জানতে চাইলে ফরহাদ ইসলাম জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই৷ তাই প্রতিবছরই এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.