সরকার অরুণ যদু
বৃষ্টির রিমঝিম ধারায় শুধু ভিজছে শরীর
মনকে ভেজানোর কী আছে………………..
ভালোবাসার অমোঘ বর্ষনে ভিজতে পারে
এ ঝলসে যাওয়া মন।
বরংচ নিভৃতে আসো
প্রেম ক্ষুধার অন্বেষনে
দাবী আদায়ের নিমন্ত্রনে।
বৃষ্টির ছন্দময় মাতাল আহ্বানে
ভিজবে শরীর
ভিজবে মন
ভিজবে ভালোবাসার আঁখি জল।
শিশিরে ভিজে যাবে ফুল- পাঁপড়ি
ভ্রমর ভেজা পায়ে ম্রিয়মাণ,
ফুল কইবে কথা গর্ভাশয়ের আড়ি
প্রেমে ধূসর নিবেদন বুঝি গাঢ় মিলন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.