1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জ-২ আসনে ধানের শীষের জালাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী জনগণের ভালোবাসায় এমপি হলেন  শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের বিশাল জয় হোসেনপুরে মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন নান্দাইল-৯ আসনে’র নব-নির্বাচিত ধানের শীষ ইয়াসের খান চৌধুরী রাজাহাটে ৫৬৩ টি ভোট কেন্দ্রে উৎসবমুখর ভাবে ভোটগ্রহণ মযমনসিংহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের

হোসেনপুরে জামায়াত নেতার বিরুদ্ধে গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়েছে

আতাহার আলী মৃর্ধা মাসুদ ,
হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,মাল্টিমিডিয়া, বিভিন্ন পোর্টাল, সংবাপত্র মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ অপপ্রচারের এবং
প্রবাসী পরিবারের উপড় দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী পরিবারে স্ত্রী ও বোন বৃদ্ধ মা -বাবা ।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জের হোসেনপুর পৌর ঢেকিয়া এলাকার মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন স্থানে এই সংবাদ সম্মেলন করেন তারা।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভুক্তভোগী হাওয়া আক্তার বলেন, স্বামী মঞ্জু মিয়া বর্তমানে প্রবাসে অবস্থান করার সুবাধে স্থানীয় জামায়াত নেতা ও মাইক্রো ল্যাব প্রোপাইটর ডা. রফিকুল ইসলাম তার ছেলে সাজ্জাদ , ড্রাইবারসহ আরো গংদের বিরুদ্ধে ভূমি দস্যুতা, শারীরিক লাঞ্ছনার, শ্লীলতাহানির অভিযোগ আনেন।

হাওয়া আক্তার অভিযোগ করেন,
পূর্ব দ্বীপেশ্বর মৌজা নতুন দাগ- ১৫৬৮,
পুরাতন দাগ- ৭৮৬ থেকে ক্রয়সূত্রে ও দলিল মুলে ডাঃ রফিকুল ইসলাম ৭শতাংশ ১ পয়েন্ট জমির মালিক কিন্তু তিনি জামায়াতের কর্মীদাবি করে রাজনৈতিকে প্রভাবিত করে তাদের অতিরিক্তি ১ শতাংশ ৯ পয়েন্ট পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণ করছেন। তাতে বাঁধা প্রদান করায় ডা. রফিকুল ইসলাম ও তার ড্রাইভার,ছেলে সাজ্জাদ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় তাকে ,তার শুশুর, শাশুড়ি, ননদ, মারধর সহ শ্লীলতাহানি করা হয় এবং তার গলায় থাকা ১২;আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাদের ডাক চিৎকারে এলাকার কয়েকজন উদ্ধার করতে এসে তারা আক্রমনের শিকার হন পরে জমিদখলের প্রতিবাদ করায় তাদের নামেও বানোয়াট চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান হাওয়া আক্তার।

​​সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী ও ভুক্তভোগীর আত্মীয়-স্বজনরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভূমি দস্যু ডা. রফিকুল ইসলামের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার, দখলদারিত্বের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে হোসেনপুর থানা ইনর্চাজ রাশেদুল ইসলাম জানান,জমিসংক্রান্ত বিরোধ ও মারধরের বিষয়ে একটি অভিযোগ আমি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনের উধ্বে কেউ নন; তদন্তে করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইননুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST