ডেস্ক রিপোর্ট :
আমেরিকান অধিকারকর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গে টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁরও দেশ ও দেশের মানুষের জন্য পরিকল্পনা আছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণের এক পর্যায়ে তারেক রহমান মার্টিন লুথার কিং জুনিয়রের বক্তব্যের প্রসঙ্গ টানেন। বলেন, ‘‘মার্টিন লুথার কিংয়ের একটি বিখ্যাত উক্তি আছে। তিনি বলেছিলেন, ‘আই হ্যাভ আ ড্রিম’। আজ আপনাদের সামনে বলতে চাই আই হ্যাভ আ প্ল্যান। ফর দ্য পিপল অব কান্ট্রি, ফর মাই কান্ট্রি।’
১৯৬৩ সালে চাকরি ও স্বাধীনতার জন্য ‘মার্চ অন ওয়াশিংটন’ কর্মসূচিতে দেওয়া ভাষণের সময় মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, ‘আজ ও আগামীকালের কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও আমার এখনও একটি স্বপ্ন আছে। আমার স্বপ্ন হলো- একদিন এই জাতি উঠে দাঁড়াবে।’
তারেক রহমান বলেন, দেশের মানুষের উন্নয়নের স্বার্থে, ভাগ্য বদলের স্বার্থে তাঁর যে পরিকল্পনা আছে সেটি বাস্তবায়ন করতে হলে প্রত্যেক মানুষের সহযোগিতা লাগবে। মানুষ যদি পাশে থাকে তাহলে ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়ন সম্ভব।
বিশৃঙ্খলা পরিত্যাগের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেটা যেকোনো শ্রেণি, পেশা বা ধর্মের হোক না কেন। এই নিরাপত্তা নিশ্চিতের প্রতিক্ষা করতে হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.