আমিনুল ইসলাম রিপন তাড়াইল:
কিশোরগঞ্জের তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ জালাল উদ্দিন
রবিবার (৭ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তাড়াইলে যোগদান করেন। যোগদানের পর তিনি তাড়াইল থানার বিভিন্ন কর্মকর্তা, উক্ত থানার সকল অফিসারগন ,জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
জনাব মোঃ জালাল উদ্দিন তাড়াইল থানায় যোগদানের আগে তিনি টাঙ্গাইল জেলা বাসাইল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন । মোঃ জালাল উদ্দিন এর গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়।
নতুন কর্মস্থলে যোগ দিয়ে জনাব মোঃ জালাল উদ্দিন বলেন,
তাড়াইলবাসীর কল্যাণে প্রশাসনিক সেবাকে আরো গতিশীল ও জনবান্ধব করতে নিষ্ঠার সাথে কাজ করতে চাই। সরকারের আইনীয় সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তাড়াইল থানায় নতুন ওসি যোগদানের পূর্বে উক্ত থানার ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ সাব্বির রহমান।
ওসি সাব্বির রহমানের অদম্য চেষ্টায় সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে কিশোরগঞ্জ তাড়াইল থানা শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কার পদক নিয়ে এসেছিলেন।
অন্যদিকে তাড়াইল উপজেলার সর্বস্তরের জনগণ ও সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থার জায়গাটি দখল করেছিলেন।
তাড়াইল জনগণের মধ্যে থেকে ভালোবাসা ও দোয়ার জায়গায় মানুষ বলতো গত ত্রিশ বছরে ওসি সাব্বিরের মত অফিসার ইনচার্জ দেখিনি। তিনি তাড়াইল থানাকে মাদকমুক্ত, দালাল মুক্ত, সুস্থ সুন্দর পরিবেশের মাধ্যমে আইনীয় সেবা প্রদানে দৃয় প্রত্যয় নিয়ে কাজ করে গেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে নতুন দায়িত্ব গ্রহণ অফিসার ইনচার্জ জনাব মোঃ জালাল উদ্দিন ওসি হিসেবে যোগদানে কে ঘিরে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। অনেকে আশা করছেন তাঁর নেতৃত্বে তাড়াইলবাসীর উন্নয়ন, সেবা এবং শৃঙ্খলার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।তাড়াইল এর উন্নয়নযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হবে,এমনটাই মনে করছেন স্থানীয়রা।
নতুন অফিসার ইনচার্জ ওসি মোঃ জালাল উদ্দিন ৭তে ডিসেম্বর যোগদানের দিনে ই পূর্বের ওসি মোঃ সাব্বির রহমান
বদলিজনিত কারণে টাঙ্গাইল ভুয়াপুর থানায় বদলি হন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.