1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএ’র স্মারকলিপি” সচেতনতাই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে—বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ডিজিটাল বিচারের কাঠগড়ায় মানুষ: সিদ্ধান্ত প্রযুক্তির, জবাবদিহি কার? নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ব্যবসায়ী-যুবদল নেতার পাল্টাপাল্টি মামলা
শিরোনাম

তাড়াইলে কাপড়ের দোকান থেকে নগদ ৭ লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশ কাল শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৮৪ বার পড়েছে

আমিনুল ইসলাম রিপন:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল বাজারে একটি কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল তালা ভেঙে দোকান থেকে প্রায় সাত লক্ষ টাকার থান কাপড় ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার পূর্বসাচাইল গ্রামস্থ তাড়াইল বড় মাসজিদের পূর্ব পাশে গুরস্তান রোডে অবস্থিত “আত-তাক্বওয়া বস্ত্রালয়” নামের দোকানটির মালিক মাওলানা হুমায়ুন আব্দুর রহিম (৩২)। তিনি প্রতিদিনের ন্যায় গত শুক্রবার (৩১ অক্টোবর-২০২৫ইং) রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান।

পরদিন শনিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে দোকানে এসে তিনি দেখতে পান, দোকানের তালা ভাঙা এবং ভেতরে থাকা কাপড়পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরবর্তীতে হিসাব করে দেখা যায়, দোকান থেকে প্রায় ৭ লাখ টাকার থান কাপড় ও ক্যাশ বাক্সে থাকা নগদ ৫,৫৫০ টাকা চুরি হয়ে গেছে।

এ ঘটনায় দোকান মালিক স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি রোকন উদ্দিন মহাজন এবং মার্কেট মালিক মাওলানা জাহাঙ্গীর ভূঞাকে বিষয়টি জানান। তাঁরা বিষয়টি থানায় অবহিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

দোকান মালিক মাওলানা হুমায়ুন আব্দুর রহিম তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

তাড়াইল থানায় দায়িত্বরত শ্যামল মিয়া (ওসি তদন্ত) বলেন, “ আমি একটি লিখত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST