1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

সড়কে যাত্রা করলেন জীবনে ঝুঁকি মাথায় নিয়ে, কিন্তু মামলার পরিবর্তে পেলেন নিরাপদ চাদর

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার পড়েছে

মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল প্রতিনিধি

ভাবুন তো একবার, বাসা থেকে মোটরসাইকেলে করে সড়কে যাত্রা শুরু করলেন জীবনে ঝুঁকি মাথায় নিয়ে, হয়তো ব্যস্ততা অথবা অর্থ সংকটে কারণে প্রয়োজনীয় জিনিসটি ছাড়াই কিন্তু রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মামলার পরিবর্তে দিলেন নিরাপদ যাত্রার বিষয়ে পরামর্শ এবং সড়ক বিভাগ সড়কের যাত্রীর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দেওয়া হলো উপহার একটি নিরাপদ চাদর।
আমাদের দেশে বিষয়টি অবাক করবার মত।
তবে এমন একটি ঘটনা উপভোগ করবার সুযোগ পেয়েছে টাঙ্গাইলের সাধারণ মোটরসাইক লাইসেন্স প্রাপ্ত চালকেরা। বুধবার ২২ অক্টোবর সকালে নিরাপদ সড়ক দিবসে উপলক্ষে টাঙ্গাইল সড়ক বিভাগের আয়োজনে
নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান উপস্থিতিতে এমন আধুনিক ও ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শতাধিক মোটরসাইকেল চালকেরা যাত্রা নিরাপদ করতে উপহার পান একটি করে হেলমেট। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান এর উপহার পেয়ে আনন্দিত এবং ধন্যবাদ জানান বিনামূল্যে হেলমেট উপহার পাওয়া সকল মোটরসাইকেল চালকেরা। এর ফলে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট ব্যবহারে অনুপ্রাণিত হবে বলেও আশা করেন উৎসুক জনতা। এ সময় সিনথিয়া আজমিরী খান বলেন, “সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং নাগরিকদের দায়িত্ববোধ জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একটি হেলমেট কেবল আইন মানার প্রতীক নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক। হেলমেট উপহারের দেয়ার মাধ্যমে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পেরে আমিও আনন্দিত।
উপহার পেয়ে একজন মোটরসাইকেল চালক জানান, সড়ক বিভাগের আয়োজনে আমি অবাক , অর্থের কথা চিন্তা করে হেলমেট কেনা হয়নি। হেলমেটি উপহার পেলাম এখন থেকে সব সময় ব্যবহার করব ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST