স্টাফরিপোর্টার
কিশোরগঞ্জে ৭ম দিনের মত বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি চলছে
বিভিন্ন দাবিতে ঢাকায় আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তিন দফা দাবি বাস্তবায়ন ও ৫% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান সহ সারাদেশের মত কিশোরগঞ্জেও ৭ম দিনের মত কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
১৩ অক্টোবর থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। কর্মবিরতির কারণে আজ ৭ম দিনের মত কিশোরগঞ্জের বিভিন্ন বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা পাঠদান কার্যক্রমে অংশ না নিয়ে তাদের টিচার্স রুমে অবস্থান করছেন এবং আন্দোলনে সংহতি প্রকাশ করছেন।