তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় প্রচারিত সাম্প্রতিক আলোচিত সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে জনসাধারণের সামনে প্রদর্শনের উদ্যোগ নেয় জামালপুর জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সরিষাবাড়ী উপজেলা বিএনপি।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর সরিষাবাড়ীর আরামনগর বাজারে উপজেলা বিএনপির পুরাতন দলীয় কার্যালয়ের সামনে এই ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রজেক্টরের বড় পর্দায় দুই পর্বের পুরো সাক্ষাৎকার প্রদর্শিত হলে সেখানে সাধারণ জনগণসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ফরিদুল কবির তালুকদার শামীম।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ফরিদুল কবির তালুকদার শামীম বক্তব্যে বলেন,জনগণ আজ রাজনৈতিক সচেতন।তারেক রহমানের প্রতিটি কথা ও চিন্তাধারা মানুষের হৃদয়ে পৌঁছে গেছে।এই সাক্ষাৎকারে দেশের বর্তমান বাস্তবতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্পষ্ট দিকনির্দেশনা পাওয়া গেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন —সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খাইরুল আলম শ্যামল,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা,এছাড়াও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সন্ধ্যার পর থেকেই এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।জনতার ঢল নামে আরামনগর বাজারে। প্রজেক্টরের পর্দায় তারেক রহমানের বক্তব্য দেখার সময় অনেকে আবেগাপ্লুত হয়ে ওঠেন। উপস্থিত জনতা হাততালি ও শ্লোগানে মুখরিত করে তোলে পুরো অনুষ্ঠানস্থল।
স্থানীয় নেতারা বলেন,এই উদ্যোগ প্রমাণ করে জনগণ এখনও বিএনপির আদর্শে বিশ্বাস রাখে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ।এই ব্যতিক্রমী আয়োজন সরিষাবাড়ীতে রাজনৈতিক সচেতনতা ও ঐক্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.