1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শিরোনাম
ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি কিশোরগঞ্জে মেধাবৃত্তির কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা

কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী হিফজুর রহমান খানের মতবিনিময় সভা

  • প্রকাশ কাল বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকে সংসদ সদস্য পদ প্রার্থী শায়খুল হাদিস প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান খানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৫টায় জেলা শহরের গাইটাল সাবুতাজ মাহমুদ মাদরাসায় খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা হাশিম উদ্দিনের সভাপতিত্বে ও সন্ধ্যা সাড়ে ৭টায় কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের মাদরাসা আবু হুরায়রার (রা.) হলরুমে মাদরাসার মুহতামিম মাওলানা রাহমাতুল্লাহর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সংসদীয় আসনের প্রার্থী এবং খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন জেলা সভাপতি শায়খুল হাদিস প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান খান।

খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ সভাপতি মো. মজিবুর রহমান, আলহাজ্ব মাওলানা আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আকরাম খন্দকার, প্রশিক্ষণ সম্পাদক মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন, কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক আতাউর রহমান শাহান প্রমুখ।

অনুষ্ঠিত দুটি মতবিনিময় সভায় সংগঠনের জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা অলীউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ শহর শাখার প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ফুয়াদ মাহমুদ খানসহ স্থানীয় অনেক উলামায়ে কেরাম, ইমাম, খতিব, মাদরাসার ছাত্র, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST