তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:
জামালপুর শহরে চ্যানেল আই-এর ক্যামেরাম্যান বেলাল হোসেন শান্তর ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘শান্তু ডিজিটাল স্টুডিও এন্ড ভিডিও’-তে চুরির ঘটনা ঘটেছে।গতকাল (বুধবার) গভীর রাতে পৌর শহরের বোর্ডঘর বাজার এলাকায় অবস্থিত এই স্টুডিওর তালা ভেঙে দুর্বৃত্তরা প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
চোরেরা স্টুডিও থেকে চ্যানেল আই-এর অফিসিয়াল ক্যামেরাসহ মোট ৩টি ক্যামেরা, ২টি কম্পিউটার, ৮টি মোবাইল ফোন সেট এবং অন্যান্য মূল্যবান সরঞ্জাম চুরি করেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বেলাল হোসেন শান্ত। তিনি জানান,শারীরিক অসুস্থতার কারণে গত দুই সপ্তাহ ধরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় দোকানটি বন্ধ ছিল। এই সুযোগে চোর চক্র তালা ভেঙে সবকিছু নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে আজ সকালে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল আতিক বলেন,ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।আমরা দ্রুত সময়ের মধ্যে চুরকে ধরার চেষ্টা করবো।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.