আতাউর রহমান বাচ্চু
নান্দাইল প্রতিনিধি :
আজ মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় নান্দাইল উপজেলা মুসুল্লি ইউনিয়ন তারেরঘাট পাথর ব্যবসায়ী সমিতি ও পাথর শ্রমিকদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ ময়মনসিংহ হাইওয়ে রোডে।
তারেরঘাট পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের রুটিরুজির বিরুদ্ধে একশ্রেণির মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করায় তার প্রতিবাদ স্বরূপ আজ তারেরঘাট পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান বাচ্চু তার বক্তৃতায় বিনয়ের সাথে ঐ সমস্ত মিথ্যাচার করা কিছু হলুদ সাংবাদিক নাম দারি ও কিছু ফেইসবুক আইডিতে ভবিষ্যতে আর যেন মিথ্যাচার করা না হয় তার জন্য তাদেরকে সতর্ক হওয়ার আহবান জানান। ভবিষ্যতে তারেরঘাট পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে যদি কোন ষড়যন্ত্র মিথ্যাচার করা হয়। তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তারেরঘাটে পাথর ব্যবসায়ীদের ও শ্রমিকদের রুটিরুজি জীবন জীবিকা। আপনারা মিথ্যাচার করে এই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের কোন ক্ষতি করার চেষ্টা করবেন না।
এই তারেরঘাট পাথরের ব্যবসা আপনাদের গর্ব, এলাকার গর্ব। হাজার হাজার মানুষের কর্মসংস্থান ও ভাগ্য পরিবর্তনের রুটি-রুজির স্থান। মানববন্ধনে উপস্থিত মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও নান্দাইলের সকলের সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধন সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.