1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে গণপরিবহনে চরম দুর্ভোগ নৈরাজ্য প্রতিবাদে ক্যাব’র র‌্যালী অবস্থান কর্মসূচি স্ট্যাচু অব লিবার্টির আদর্শ বনাম বর্তমান অভিবাসন বাস্তবতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর পুলিশকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে হবে বিলীন মদনে ভারসাম্যহীন ছেলের হাতে পিতা খুন নবীন বরণ ও ক্যাপ পরিধান অনুষ্ঠানে উৎসবমুখর কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট
শিরোনাম

ময়মনসিংহ বিসিএস এর প্রার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন

  • প্রকাশ কাল শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়েছে

মকবুল হোসেন

ময়মনসিংহে আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে সারাদেশের নেয় অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট। বিভাগীয় ময়মনসিংহ অঞ্চলের ৩০ হাজার ৩৮১জন পরীক্ষার্থীর আসন বিন্যস্ত হয়েছে সদরের ২৮টি কেন্দ্রে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় তথ্যসূত্রে জানা যায়, ময়মনসিংহ-সহ দেশের মোট ৮টি বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে একযোগে এ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠান এবং পরীক্ষা হলের সুশৃংখল পরিবেশ অক্ষুন্ন রাখার স্বার্থে হলভিত্তিক হল প্রধান ও আহ্বায়ক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিল।

দুই ঘন্টার এ পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে। পূর্ব নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে সকল প্রার্থী হলে প্রবেশ করার সুযোগ থাকে। এরপর পরীক্ষার হলে প্রবেশের সকল গেইট/ফটক বন্ধ করে দেয়া হয়। তাছাড়া প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের জন্য সকাল ৮টায় গেইট খুলে দেওয়া হয়।

ময়মনসিংহ নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোমেনশাহী, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, নটরডেম কলেজ, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহ মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মহাকালী গার্লস স্কুল ও কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ সরকারি কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ময়মনসিংহ জিলা স্কুল, হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা), পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল (এমআইএস), মোমেনশাহী ডি.এস. কামিল (এম এ) মাদ্রাসা, মৃত্যুঞ্জয় স্কুল, মুসলিম হাই স্কুল-সহ মোট আটাশটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST