রমজান আলী জুয়েল,
বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ-
নরসিংদীর বেলাবোতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৩টি মন্ডপে পুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুর ১২টায় হল রোমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ করিমের সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক কেন্দ্রীয় সহ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, শিবপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সিরাজাম মুনিরা পৃথা,সহকারী কমিশনার (ভুমি) আজিজ সারতাজ জায়েদ, অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব বিপ্লব, বিএনপির সাবেক সভাপতি এডঃ অলিউর রহমান কাউসার, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল হোসেন,বাংলাদেশ জামায়েত ইসলামীর বেলাব উপজেলা আমির মোঃ জহিরুল ইসলাম প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আহবায়ক শামসুল হক,সদস্য সচিব আব্দুল খালেক,বিভিন্ন পুজামন্ডপের সভাপতি, সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রমুখ।সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। গুজব ছড়িয়ে কোন অসৎ মহল যাতে পরিবেশ নষ্ট করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখার জন্যও সকলের প্রতি অনুরোধ করা হয়।পরে প্রত্যেকটি পুজা মন্ডপের জন্য সরকারী বরাদ্দকৃত আধা টন টিআর এর ডিও প্রদান করা হয়।