রনজান আলী জুয়েল,
বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ-
নরসিংদীর বেলাবোতে বিদেশি ব্যান্ডের মদ হুইস্কি সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।
(১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- সিলেট মহাসড়কের দড়িকান্দি
বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে এসআই শিহাব আহমেদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মৃত হারেছ ব্যাপারীর ছেলে রসূল ব্যাপারী এবং মৃত কামাল খাঁনের ছেলে রাকিব খাঁন। উভয় মাদারীপুর সদর উপজেলার ছয়না ঘটমাঝি ও কুন্তীপাড়ার গ্রামের বাসীনদার।
পুলিশ জানায়,,গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের সামনে থেকে ট্রাক তল্লাশি চালিয়ে বিদেশি ৩৪০ বোতল হুইস্কি ( মদ)সহ ২ মাদককারবারিকে গ্রেফতার করা হয়।এসআই শিহাব ইসলাম জানান, কিলো ডিউটি চলাকালিন,গোপন সংবাদের ভিত্তিতে ওসি মহোদয়ের নির্দেশনায় ঢাকা- সিলেট মহাসড়ক তল্লাশি চালিয় উক্ত মাদক উদ্ধার করি।বেলাবো থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন,জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত মাদকের বিরোদ্ধে অভিযান চলমান রয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঢাকা- সিলেট মহাসড়ক দড়িকান্দি নামক স্থান হতে তল্লাশি চালিয়ে বিদেশি ৩৪০ বোতল হুইস্কি (মদ)সহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। আসামীদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ১ ও সারণির ২৪/খ দারায় মামলা রুজু করা হয়ে।এবং আদালতে প্রেরণ করে বাকি আসামীদের আইনের আওতায় আনতে রিমান্ড চাওয়া হয়েছে।
তিনি আরো বলেন মাদক ও জুয়ার বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।