1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক গাজীপুর মহানগরীর গাছা ও বোর্ডবাজার এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ লাখ ৫৫ হাজার জরিমানা
শিরোনাম

সবুজ পল্লব ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

  • প্রকাশ কাল শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়েছে

রিতু আক্তার:

সবুজ পল্লব ফাউন্ডেশন ( কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা) কর্তৃক সদর উপজেলার দরিয়াবাদ এলাকায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচী অদ্য ১২/০৯/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচীর অংশ হিসেবে ৪৬২ টি ফলজ,বনজ ও ফুল গাছের চারা বিতরণ করা হয়।এসব চারাগাছ এর মধ্যে ছিল জাম, কাঠাল, মেহগনি ও বকুল ফুল গাছের চারা।
দরিয়াবাদ এলাকার সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে ও জনাব মো: ইউসুফ মাষ্টার এর উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিনন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো: লিয়াকত আলী। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন পাকুন্দিয়া সরকারি কলেজ এর উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মো: শাহ আলম, জনাব মো: বোরহান উদ্দীন, সদর উপজেলা শাখার উপদেষ্টা জনাব শাহাবুদ্দিন বাবলু , দরিয়া বাদ এলাকার ব্যবসায়ী জনাব জহিরুল ইসলাম রিপন সহ আরও অনেকে। বক্তারা জলবায়ু পরিবর্তন এর বিরূপ প্রভাব মোকাবিলা ও বায়ুমন্ডলে কার্বনডাইঅক্সাইড এর ভারসাম্য বজায় রাখার জন্য অধিক পরিমাণে বৃক্ষরোপণ করার উপর গুরুত্বারুপ করেন।এ বিষয়ে সবুজ পল্লব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব এন নাহার বলেন, “জলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে ও আগামীর বিশ্বে বায়ুমন্ডলে কার্বনডাইঅক্সাইড এর ভারসাম্য বজায় রাখতে বেশিকরে বৃক্ষরোপণ এর কোন বিকল্প নেই। দেশবাসীকে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে মেসেজ পৌঁছে দিতে ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।” সবুজ পল্লব ফাউন্ডেশন এর এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচী আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।অনুষ্ঠানে উল্লেখযোগ্য আরও যাঁরা উপস্থিত ছিলেন, রহমতুল্লাহ মাষ্টার, আজিজুল ইসলাম, মো:খাইরুল ইসলাম, আনিসুল ইসলাম, আসাদুল ইসলাম আরিফ, আশিকুর রহমান, মামুন মিয়া প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST