মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়নের সুখারী গ্রামের পিচের মাথায় হতে মদন পৌরসভা ৩নং ওয়ার্ড ফচিকা কাছারি বাড়ি মোড় পর্যন্ত ২ কিলোমিটার পাকা রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এই রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে শত,শত পথচারী যাত্রীরা ও যানবাহন। সুখারী হতে মদন বাজারে আসার সময় প্রাণের ঝুঁকি নিয়ে আসতে হয় যাত্রীদের। রাস্তার মাঝে বড়,বড় গর্তের সৃষ্টি হলেও রাস্তাটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ৭নং সুখারী ইউনিয়নের সুখারী গ্রামের পিচের মাথায় হতে মদন পৌরসভার ৩নংওয়ার্ড ফচিকা কাছারি বাড়ি মোড় পর্যন্ত রাস্তাটি ২কিলোমিটার হতে বিভিন্ন স্থানে,স্থানে ভেঙে যায় পিচ উঠে যায়। এতে করে নানান ভোগান্তিতেপড়ছে দূরদূরান্তের যাত্রীরা এবং এলাকাবাসী। দূরদুরান্তের পথচারীরা বলেন, মদন ফচিকা কাছারি বাড়ি মোড় হতে সুখারী পিচের মাথায় পর্যন্ত রাস্তার নাকাল অবস্থা।এই রাস্তাটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। প্রায় ২ কিলোমিটার রাস্তায় ছোট বড় অনেক গর্ত হয়েছে।
রাস্তাদিয়ে চলাচল করা কষ্টসাধ্য। এলাকার চালকেরা জানান, দীর্ঘদিন ধরে এভাবে বেহাল দশায় পড়ে আছে এ রাস্তাটি।যাত্রীরা গাড়িতে চলাচল করতে হিমসিম খাচ্ছে,প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।এছাড়াও সামান্য বৃষ্টি হলে ছোট, ছোট গর্তে পানি লেগে থাকে এবং লেগে থাকা কারণে জনসাধারণের চলাচলের কষ্ট হয়। প্রতিদিন এই পাকা রাস্তা দিয়ে শত,শত ছোট বড় সহ সব ধরেণর যানবাহন চলাচল করে থাকে। এতে রাস্তার অবস্থা বেহাল দশা দেখা দেওয়ায় ছোট বড় সড়ক দুর্ঘটনা প্রায়েই ঘটে।
পথচারীরা বলেন পাকা রাস্তাটি যদি মেরামত না করা হলে চলাচল করার অসম্ভব হবে।
সুখারী গ্রামের অটোরিকশা, অটোভ্যান,অটো গাড়ীর চালকরা এবং যাত্রীরা সাধারণ এই ভাঙ্গা রাস্তাটি দিয়ে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়তে হয় এই পাকা রাস্তা দিয়ে যানবাহন এবং দূরের পথচারীদের চলাচল করা কঠিন হয়ে পড়ে, রাস্তাটি দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেথাকে এবং অনেক সময় দেখা যায় সন্ধ্যার পরপড়েই কোনো গাড়ি পাওয়া যায় না, রাস্তার বেহাল দশার কারণে।
সুখারী গ্রামের স্থায়ী বাসিন্দার মোঃ এবলাস মিয়া বলেন, সংস্কারের অভাবে রাস্তাটির জীণদশা,তাই উপজেলার নির্বাহী প্রকৌশলীর কাছে দ্রুত পাকা রাস্তাটি সংস্কারের জন্য দাবি জানাই।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.