শামীমা বেগম, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি:- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (৩ সেপ্টম্বর) দুপুর দুই ঘটিকায় পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিনের নেতৃত্বে একটি
পাকুন্দিয়া ঈদগাহ মাঠ থেকে এক বিশাল র্যালী বের হয়, কোর্ট বিল্ডিং হয়ে পাকুন্দিয়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মাঠে সকল নেতাকর্মী জড়ো হয়।
। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।পাকুন্দিয়া উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ভিপি কামাল উদ্দিন। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুল হক জজ এর সঞ্চালনায় এ সময় যারা উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আ. কদ্দুছ মোমেন,
পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাজী জসিম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এড়াছাও আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি ও ইউনিয়নের সকল নেতা কর্মী সহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.