1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নকলায় দুই বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নায়েব হেলালের আশ্রয়ে নবীনগরে সরকারি জমি ও কৃষিজমি ভরাট, সিন্ডিকেটে বিএনপি নেতা দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম

নান্দাইলের বিএনপি’র কার্যালয় উদ্বোধন

  • প্রকাশ কাল রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়েছে

স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার

ময়মনসিংহের- নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা ও পৌর শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন দলীয় কার্যালয়ের শুভ-উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২শে আগস্ট) বিকাল ৪:টায় নান্দাইল নতুন বাজারস্থ কলেজ গেইট সংলগ্ন এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে -নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো.ওমর ফারুক নোমানীর সভাপতিত্বে: এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক: মো. আবু তাহের সিদ্দিকের সঞ্চালনায়: প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মেজর জেনারেল (অব:) আনোয়ারুল মোমেন (এসবিপি,ওএসপি,আরসিডিএস, পিএসসি।

এ সময় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- কৃষকদল নেতা- কামরুজ্জামান খান গেনু, ইউপি সদস্য গোলাপ মিয়া প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে-দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবী নিয়ে তিনি বলেন, এই ৩১ দফার মাধ্যমে আইনের শাসন ও জনগণের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ৩১ দফা হলো জনগণের মুক্তি।

বিএনপি ক্ষমতায় এলে কৃষকরা তাদের ন্যায্য অধিকার,বেকার নর-নারীদের কর্মসংস্থানের সৃষ্টি হবে,অর্থনৈতিক উন্নয়ন,ধর্মীয় স্বাধীনতা সহ রাস্তাঘাট ও স্বাস্থ্য সেবার উন্নয়ন হবে,কোন বৈষম্য থাকবে না। বরং দলীয় দূর্নীতি এড়াতে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে।

কিন্তু বর্তমানে নান্দাইলে বিএনপি’র মধ্যে যে বিভক্তি রয়েছে, তা দূর করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করে বিএনপি’র হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি আরো বলেন, যারা ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি,সন্ত্রাসী ও অনৈতিক কর্মকান্ড করছেন,তাদের হাতে-পায়ে ধরে বলছি, করজোর অনুরোধ করে বলছি, আপনারা এ গুলো ত্যাগ করুন। বিএনপি’র আর্দশকে বজায় রেখে একজন সক্রিয় কর্মী হউন, নেতা নয়।

আমাদের নেতা একমাত্র তারেক রহমান। আমরা সকলেই তাঁর কর্মী। পরিশেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নান্দাইল পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST