মোঃ সোহেল মিয়া, স্টাফ রিপোর্টার:
নাম মো. আলিফ । বয়স ১৫ বছর। জীবনযুদ্ধে হার না মানা এক পরিশ্রমী এই ছোট ছেলেটি। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের পানান গ্রামে তার বাড়ি। সে মৃত দাদন মিয়ার ছেলে। সকাল হলেই বাঁশের একটা কাঁচাতে পাপড় নিয়ে চলে আসেন হোসেনপুরসহ বিভিন্ন বাজারে।
পায়ে হেঁটে বাজারের বিভিন্ন অলিগলিতে ছোটেন মো. আলিফ। চাহিদা অনুযায়ী ১০ টাকার পাপড় বিট লবন দিয়ে বিক্রি করেন।
মো. আলিফ কালের নতুন সংবাদকে বলেন, ‘আমার বাবা সড়ক দূর্ঘটনায় গত দুই বছর আগে মারা যায়। বাবা মারা যাওয়ার পর কষ্টে চলছিল সংসার। সংসারে মা আর একটি ছোট বোন ছাড়া আর কেউ নাই। তাই সংসারের ভার কাঁদে নেওয়ার জন্য আমি পাপড় বিক্রি করার এই পথ বেছে নিয়েছি।
আলিফ আরও বলেন, ‘সারাদিন ঘুরে ৫০০-৬০০ টাকা আয় হয়। মা এবং বোনকে নিয়ে কোনো রকমে সংসার চলে।