স্টাফ রিপোর্টার : বিসিক জেলা কার্যালয় কিশোরগঞ্জ-এর উদ্যোগে জেলা সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে কিশোরগঞ্জে রোববার ‘শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ)’-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হাওরপাড়ের সম্ভাবনাময় তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শুভ যাত্রার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), মোঃ সাইফুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিসিক সৃষ্টি থেকেই সারা দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রশিক্ষণার্থীদের দৃঢ় মনোবল, উদ্ভাবনী চিন্তা ও প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিক, ঢাকা’র আঞ্চলিক পরিচালক মানছুরুল করিম , বিসিক জেলা কার্যালয় কিশোরগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মো: আছাদুজ্জামান আল ফারুক এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান । উক্ত
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. মাজহারুল ইসলাম ।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিসিকের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বিসিক শিল্পনগরী, কিশোরগঞ্জ এবং শিল্পনগরী, ভৈরব পরিদর্শন করেন | পরিদর্শন কালে তিনি শিল্পনগরী দুটির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন, উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন এবং বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ প্রশিক্ষণে ২৫ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন |