মোঃসুমন মিয়া জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ।
পাকুন্দিয়া পুলেরঘাট বাজার ১৫ আগস্ট ২০২৫ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে পাকুন্দিয়া পুলেরঘাট বাজার বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পুলেরঘাট পাকুন্দিয়া রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চন্ডিপাশা ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃমানিক মিয়া,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃহাজী মোকাররম হোসেন সহধর্ম বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, প্রধান অতিথির বক্তব্য বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তাঁর অবদান দেশের মানুষ চিরকাল মনে রাখবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কামরুজ্জামান ভূইয়া ইন্চু, উপজেলা বিএনপি সদস্য, মোঃখুরশিদ আলম চন্ডিপাশা ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটি সম্মনিত সদস্য, নুরুল বাসার অপু পাকুন্দিয়া যুবদলের সদস্য, নূরুল আমিন নূরুল্লাহ সাধারণ সম্পাদক পুলেরঘাট আঞ্চলিক শাখা, মোঃআলম ছাএ দল সভাপতি প্রার্থী পুলেরঘাট আঞ্চলিক শাখা।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা তার আশু রোগমুক্তি কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।