1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাদার হাত ছুটে দৌড়,মুহূর্তেইপ্রাণ গেল শিশু সূর্যের চট্টগ্রামে গণপরিবহনে চরম দুর্ভোগ নৈরাজ্য প্রতিবাদে ক্যাব’র র‌্যালী অবস্থান কর্মসূচি স্ট্যাচু অব লিবার্টির আদর্শ বনাম বর্তমান অভিবাসন বাস্তবতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর পুলিশকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে হবে বিলীন মদনে ভারসাম্যহীন ছেলের হাতে পিতা খুন
শিরোনাম

কটিয়াদী উপজেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান রফিকুল আলম

  • প্রকাশ কাল শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ১০নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিককে উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন স্থানীয় সরকার বিভাগ।
কটিয়াদী উপজেলার ৯টি ইউপি চেয়ারম্যানের বার্ষিক কর্মদক্ষতার মুল্যায়ন করে স্থানীয় সরকার মন্ত্রনালয় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিককে উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদকে এ বিষয়টি অবহিত করা হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে জালালপুর ইউনিয়ন পরিষদ ২০২৩-২০২৪ অর্থ বছরে উন্নয়ন বাজেট ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ শীর্ষক থেকে বরাদ্দকৃত ট্যাক্স এসেসমেন্ট, বাজেট প্রনয়ন ও অনুমোদন, গ্রাম আদালত, নিজস্ব রাজস্ব আয় থেকে উন্নয়ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন, স্যনিটেশন কার্যক্রম, ইউনিয়ন পরিষদের জনহিতকরণ কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে জেলা পর্যায়ে প্রতিবেদনে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন জালালপুর ইউনিয়ন পরিষদ ও শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান রফিকুল আলম রফিককে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার জালালপুর পরিষদে সকল স্টাফগণ উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রফিকুল আলম রফিককে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, জালালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল, ইউপি সদস্য মতিউর রহমান, দিদারুল ইসলাম, মোঃ উসমান গণি, মোঃ শাহাদৎ হোসেন, সাংবাদিক মাইনুল হক মেনু, মিয়া মোহাম্মদ সিদ্দিক, সমাজসেবক মাহবুবুল আলম কাইয়ুম, গ্রাম পুলিশসহ আরও অনেকেই।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক উপজেলার শ্রেষ্ট চেয়ারম্যান হিসেবে মনোনীত করায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম, ইউনিয়নবাসীসহ উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।, তিনি বলেন আমাকে কটিয়াদী উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত করার সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পালসহ সকল সদস্যদের দলমত নির্বিশেষে সার্বিক সহযোগিতায় আমি জালালপুর ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ হওয়ার সম্মান পেয়েছি। আমি সকলকে নিয়ে জালালপুর ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক পরিষদ হিসেবে গড়তে চাই। এতে সকলে ঐক্যবদ্ধ সহযোগিতার প্রয়োজন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST