1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে গণপরিবহনে চরম দুর্ভোগ নৈরাজ্য প্রতিবাদে ক্যাব’র র‌্যালী অবস্থান কর্মসূচি স্ট্যাচু অব লিবার্টির আদর্শ বনাম বর্তমান অভিবাসন বাস্তবতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর পুলিশকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে হবে বিলীন মদনে ভারসাম্যহীন ছেলের হাতে পিতা খুন নবীন বরণ ও ক্যাপ পরিধান অনুষ্ঠানে উৎসবমুখর কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট
শিরোনাম

ময়মনসিংহ র‌্যাব-১৪, অপহরণকৃত-২ ভিকটিম উদ্ধার ৫ সদস্য গ্রেফতার

  • প্রকাশ কাল বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলা এলাকাধীন ২জন অপহরণকৃত ভিকটিম উদ্ধার সহ চাঁদাবাজ দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে।
মামলার অভিযোগের বিবরনে ভিত্তিতে জানা যায় যে, বাদী কুড়িগ্রাম জেলার মোঃ রেজাউল করিম(৪৩), টাইলস মিস্ত্রি হওয়ায় টাইলসের কাজ করার জন্য ময়মনসিংহ এর ফুলপুর থানা এলাকায় আসতো। ঘটনার পূর্ব হতে টাইলসের কাজ করার সুবাদে আসামী মোখলেছুর রহমান স্বপন(২৫), ময়মনসিংহ এর সাথে পরিচয় ছিল। বাদীর পূর্ব পরিচিত বন্ধু মোঃ সাকিব(২০), জেলা-রাঙ্গামাটিকে সংগে নিয়ে ধৃত আসামী মোখলেছুর রহমান স্বপন(২৫), ময়মনসিংহ এর বাড়িতে আসে। এজাহার নামীয় সংঘবদ্ধ চাঁদাবাজ দলের আসামীরা পরস্পর যোগসাজসে বাদী সহ মোঃ সাকিব(২০)কে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন খাযেরপাড়া (মেরীগাই) সাকিনস্থ ধৃত আসামী মোখলেছুর রহমান এর বসত বাড়ির পাশে ফিসারিজ পাড়ে ১১ আগস্ট ২০২৫খ্রিঃ রাত অনুমান ২৩:৩০ ঘটিকায় আটক করে মারপিট করতঃ ভয়-ভীতি, হুমকি প্রদান করে বাদীর পরিবারের নিকট হতে নগদ এর মাধ্যমে ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং বিকাশের মাধ্যমে ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা হাতিয়ে নিয়ে আরও টাকা দাবি করে। পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে র‍্যাব-১৪, ময়মনসিংহ বরাবর উপরোক্ত ঘটনা উল্লেখ পূর্বক অভিযোগ দাখিল করে। এছাড়াও উক্ত ঘটনায় ভিকটিম রেজাউল করিম (৪৩) বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ-১২ আগস্ট ২০২৫খ্রিঃ, ধারা-১৪৩/৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড ১৮৬০। এই অভিযোগ প্রাপ্তির পর র‍্যাব-১৪, ময়মনসিংহ অধিকতর গুরুত্ব দিয়ে অপহরনকৃত ভিকটিমদেরকে ও হাতিয়ে নেয়া ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা উদ্ধারসহ চাঁদাবাজ দলের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ১২ আগস্ট ২০২৫খ্রিঃ আনুমানিক রাত ০৩:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ১। মোখলেছুর রহমান স্বপন (২৫),২। মফিজুল ইসলাম(৫২), ৩। আলেপ হোসেন (৩২), ৪। মোশারফ হোসেন(৩২) এবং ৫। বাবুল মিয়া (২০) সর্বজেলা-ময়মনসিংহ দের গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদের হেফাজতে থাকা ভিকটিম মোঃ রেজাউল করিম এবং মোঃ সাকিবকে উদ্ধার করতঃ হাতিয়ে নেয়া ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা উদ্ধার করেন।

ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST