বিশেষ প্রতিনিধি :
‘রাবণের মুখে রাম রাম’। ছাত্র জনতার জুলাই আন্দোলনের অপরাধ সংগঠিত ৪ মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা মুখলেছুর রহমান ভূঁইয়াকে বিএনপির নেতা নাজমুল ভূইয়ার সন্ত্রাস বিরোধী সভাতে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার ভিডিও ক্লিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সময়ে এমন একটি ভিডি ও সামাজিক যোগাযোগ গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর সঙ্গে সঙ্গে অনেকেই সেই ভিডিও পোস্ট করে বিরূপ মন্তব্য করছেন। এই নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে কিশোরগঞ্জে জালায়।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন বিএনপি শাখার সভাপতি নাজমুল হাসান ভূইয়ার উদ্যোগে গত ৮ আগস্ট বিকালে চৌধুরী বাজারে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি করা হয় জুলাই আন্দোলনের অপরাধ সংগঠিত বিস্ফোরক আইনের ৪ হামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মিঠামইন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক , ভূমি দস্য মুখলেছুর রহমান ভূঁইয়াকে। ভাইরাল হওয়া ভিডিওতে বিএনপির নেতা নাজমুল ভূইয়ার আমন্ত্রণে অনুষ্ঠিত সন্ত্রাস বিরোধী সভাতে আসতে হয়েছে বলতে শোনা যায় । মুখলেছুর রহমান ভূঁইয়া বিস্ফোরক আইনের ৪ মামলার আসামি। তিনি ৩ মামলার জমিনে থাকলেও রামপুরা থানার দায়ের করা মামলার জামিন না নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। রামপুরা থানার মামলা নাম্বার ১৯তারিখ ১৫ফেব্রুয়ারি ২০২৫ ইং। এছাড়াও তার বিরুদ্ধে ঘাগড়া বাজারের সরকারি ও অনেকের মালিকানা জায়গা দখল করার অভিযোগ রয়েছে। সম্প্রতি সিহারা গ্রামের বিধবা হাজেরা বেগম ভূমি দস্য মুখলেছুর রহমান , ঘাগড়া ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি নজরুল শেখ সহ ৮ জনের বিরুদ্ধে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩এর মূলে বিজ্ঞ আমল গ্রহণকারী আদালতে মামলা করেন। বিজ্ঞান ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল হাই ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন আদালতে। মুখলেসছুর রহমান ডিবি প্রধান হারুনের চাচা। তিনি ঘাগড়া ইউনিয়ন পরিষদের ও চেয়ারম্যান। ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মিরজাহান মোমিনীর ভাই ভাতিজাদের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল হাসান ভূঁইয়া। তাদেরকে ঘায়েল করার জন্য বিভিন্ন কৌশলে লিপ্ত হয়ে পড়েন তিনি। অবশেষে নাজমুল ভূঁইয়া নিজের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে ৮ আগস্ট নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা মুখলেছুর রহমানকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি করেন। অনুষ্ঠিত সমাবেশে হেলিম মেম্বার হত্যা মামলার পলাতক প্রধান আসামি আক্তার মেম্বার ও বক্তব্য দেন। ছাত্র আন্দোলনের ওপর হামলা মামলার আসামি দ্বীন ইসলাম সহ এলাকার বেশ কিছু আসামিরাও উপস্থিতি লক্ষ্য করা গেছে সমাবেশে। সমাবেশের পরপরই নাজমুল হাসান ভূঁইয়া নিজের ফেসবুক আইডিতে সমাবেশের ভিডিও পোস্ট করেন এবং মুখলেছুর হমান ভূইয়ার বক্তব্যের ভিডিও সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ গণমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকেই সেই ভিডিও পোস্ট করে বিরূপ মন্তব্য করছেন। অনেকে মন্তব্য করে বলছেন ‘রাবণের মুখে রাম রাম ‘বলাটা শোভা পায় না বলে দাবি করছেন। বিষয়টি রীতিমতো হাস্যকর হিসেবেই তুমুল সমালোচনা ঝড় উঠেছে সর্বমহলে।
মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদনকে জানান অনুষ্ঠিত সমাবেশটি দলীয় কোন বিষয় না। নাজমুল ভূইয়ার ব্যক্তিগত বিষয়। তবে চিহ্নিত অপরাধীদেরকে নিয়ে সমাবেশ করার বিষয়টি দলীয় শৃঙ্খলা বিরোধী। দলের সুনাম ক্ষুন্ন করার দায়ে তার বিরুদ্ধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।