1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

কুলিয়ারচরে যুব দিবস পালন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পড়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

১২ আগস্ট সকাল ১১ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও র‌্যালি সহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে এই দিবস পালন করা হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা। উপজেলা যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা মো. আলতাফ হোসেন মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠানে শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও ইমপ্যাক্ট প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়। এ সময় তাদের মাঝে ৩ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক ও ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) আনিছুর রহমান, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা’র সভাপতি মোহাম্মদ মুছা, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষিত সফল নারী উদ্দ্যোক্তা ফারজানা আক্তার, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম,
সাংবাদিক আলি হায়দার সহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত আত্মকর্মী ও উদ্দ্যোক্তা বৃন্দ গণ প্রমুখ ।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি শুরু করে পুনরায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে এসে শেষ হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST