তাছলিমা আক্তার মুক্তা
বদমেজাজি মেয়েরে তুই
আগুন ছড়ানো কন্যা ,
আষাঢ় মাসে পেয়ে তোকে
নাম দিয়েছি বন্যা ।
কথায় কথায় মেজাজ দেখায়
উড়নচণ্ডী দশা ,
কোনো কিছুর দার দারে না
নেই তো ভালোবাসা ।
এতো চটে লাভ কি হবে
কার কি আসে যাবে ,
রগচটা ঐ মেজাজ খানা
তোমায় গিলে খাবে ।
শান্ত মনে পথ চলিও
মেজাজ রেখো স্থীর ,
সবাই তোমার আত্মীয় নয়
হাজার লোকের ভীড় ।
সবাই তোমায় উস্কে দিবে
করবে হাসাহাসি ,
আমি তোমার আত্মীয় নই
কিন্তু ভালোবাসি ।
মাটির দিকে ফিরে তাকাও
নত করো শীর ,
তবেই তুমি হতে পারবে
সত্যিকারের বীর ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.