1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানের বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির ও সমাবেশ  

  • প্রকাশ কাল বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পড়েছে

আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

আজ বুধবার,০৬ আগস্ট ২০২৫,নেত্রকোনা জেলা বিএনপির আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পতন ও ছাত্র-জনতার বিজয়”দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি শহরের কালেক্টরেট মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়। এতে বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক,অধ্যাপক ডা. মো.আনোয়ারুল হক। তিনি বলেন,

“গণঅভ্যুত্থান মানেই জনগণের জাগরণ। জুলাইয়ের এই বিজয় শুধু ছাত্রদের নয়, গোটা জাতির জয়। আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন বিজয়ের বার্তা এনেছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী। তিনি তার বক্তব্যে বলেন,

“জুলাই আন্দোলন আমাদের মুক্তির পথ দেখিয়েছে। যারা দেশের গণতন্ত্র হরণ করেছে,তাদের বিচার একদিন হবেই।”

এছাড়াও জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST