সাব্বির আহমেদ মানিক
বাজিতপুরকে জেলা করার দাবিতে “বাজিতপুর জেলা বাস্তবায়ন কমিটি” এবং “আইআইবিএইচবি”-এর যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে ওসমানপুরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ও বাজিতপুরের কৃতীসন্তান ড. রাজবিহারী ঘোষের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাজিতপুর জেলা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা হয় বাজিতপুরকে জেলা ঘোষণার যৌক্তিকতা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে।
প্রধান আলোচ্য বিষয়ে উঠে আসে বুড়িগঙ্গাসহ দেশের নদী ও ভূগর্ভস্থ পানির দূষণ পরিস্থিতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পানীয় জল রক্ষার প্রয়োজনীয়তা। বক্তারা বলেন, ভূমি অবনমন এবং পানির স্তর নিচে নেমে যাওয়া দেশের জন্য একটি বড় হুমকি। বর্তমানে ঢাকার পানির স্তর ১৫৫ ফুট নিচে, যা উদ্বেগজনক।
ড. রাজবিহারী ঘোষ বলেন, “বাংলাদেশের প্রাকৃতিক জলভাণ্ডার রক্ষা করতে হলে হাইড্রোগ্যামিন গবেষণার বিকল্প নেই। আমি নিজেকে এই কাজে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছি দেশের স্বার্থে।”
সম্মেলনে সমাজের বৈষম্য দূরীকরণ, পরিবেশ রক্ষা, এবং একটি সচেতন, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। উপস্থিত ছিলেন বাজিতপুর কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বাদল এডভোকেট শৈলেশর দাস বাজিতপুর ডিগ্রী কলেজ অধ্যাপক অহিদুজ্জামান বাজেটপুর উপজেলা ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মানিক ,জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসাস আহবায়ক পয়েজ আহমেদ মিঠু প্রমুক সাংবাদিক সুশীল সমাজ শিক্ষক ডাক্তার উকিল বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন