1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসকের পরিদর্শন ও সচেতনতামূলক অনুষ্ঠান

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পড়েছে

সাব্বির আহমেদ মানিক:
কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ফৌজিয়া খান সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন গতকাল মঙ্গলবার, তাঁর আগমনকে কেন্দ্র করে বিদ্যালয় হলরুমে বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, যৌতুক ও মাদক প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতা রানী দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান সিরাজ, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন।এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, সরারচর এসএস গার্লস স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাজিতপুর উপজেলা বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক আব্দুস ছলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় অতিথিবৃন্দ সমাজের বিভিন্ন অসংগতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন ও প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করেন। বক্তারা বলেন, “এইসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ পরিবর্তনের কারিগর।”
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও স্থাপনা ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান। তাঁর উপস্থিতি বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষক সমাজে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST