1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ মটর বাইক পার্টসের দোকানে প্যাকেটে মূল্য না থাকায় ভোগান্তি গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে গণশুনানি ​হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন মাটির মা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতারক জগতের জাদুকর হিসেবে পরিচিত রিজেন্ট সাহেদ আবারো গ্রেফতার
শিরোনাম

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থী লাশ উদ্ধার

  • প্রকাশ কাল বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পড়েছে

এম এ হান্নান প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া চরআলগী মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থী ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে থেকে মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা।

আজ বুধবার (২ জুলাই) সকাল ৬টার সময় ময়মনসিংহ জেলা পাগলা থানার ১৫ নম্বর টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

দুই শিশু হলো পাকুন্দিয়া উপজেলা চরআলগী গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির (৭) ও মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। সকালে ৯ শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়।

চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে নিহতের স্বজনরা নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ আবির (৭) ও জুবায়েদকে (৬) খুঁজতে বের হন। একপর্যায়ে টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে দুজনের মরদেহ ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পাগলা থানার দত্তের বাজার এলাকায় মাদ্রাসায় যাওয়ার পথে ৯ শিক্ষার্থী নিয়ে নৌকা ডুবে যায়। এ সময় তিনজন নিখোঁজ হয়। পরে শাপলা আক্তারের (১৪) মরদেহ উদ্ধার হলেও দুজন নিখোঁজ ছিল।
চরআলগী গ্রামের বাসিন্দা ফিরোজ আশরাফ শান্ত বলেন, দীর্ঘদিন ধরে এ চর অঞ্চলের মানুষ একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি এখনো বাস্তবায়ন হয়নি। প্রতিবছরই নৌকাডুবির ঘটনা ঘটছে

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন বলেন,নৌকাডুবিতে দুই জন শিক্ষার্থী নিখোঁজের লাশ উদ্ধার তথ্যটি নিশ্চিত করে বলেন, আজ ভোরে টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে দুজনের মরদেহ ভাসতে দেখেন নিহতের স্বজনরা উদ্ধার করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST