1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পাকুন্দিয়ায় বিদ্যালয়ের পাশের গাছে বজ্রপাতে ৭ শিক্ষার্থী আহত নান্দাইলে মাদক ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে বিএনপি ও এলাকাবাসীর মানববন্ধন দক্ষিন গফরগাঁওয়ে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মাদক কারবারিদের সঙ্গে পুলিশের ‘দহরম-মহরম’ ! অভিযানের আগেই উধাও মহালয়ার আগমনী: উৎসবের আনন্দে বহুরঙা বাংলাদেশ বাজার সিন্ডিকেটের কারসাজি: কৃত্রিম সংকটে ওড়ছে নিত্যপণ্যের দাম, জিম্মি সাধারণ ক্রেতা রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তায় কঠোর প্রশাসন প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন: নতুন বাংলাদেশের সংস্কার যাত্রা কিশোরগঞ্জে ক্যাব’র এডভোকেসি সভা অনুষ্ঠিত
শিরোনাম

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

  • প্রকাশ কাল সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৬২ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব পরিবেশ দিবস২০২৫ ইং উপলক্ষে, পরিবেশ রক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন, পথসভা, লিফলেট বিতরণ ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

৩০ জুন সোমবার বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে – “প্লাস্টিক দুষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” স্লোগানে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে (পরম চত্ত্বর) ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

পথসভায় সংগঠনের সভাপতি এডভোকেট হামিদা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল গনি, বাপা জেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক শফিক কবীর, সহসম্পাদক খন্দকার আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম, কোষাধক্ষ লুৎফুল কবীর, সাংগঠনিক সম্পাদক মীর জাহান ভূইয়া, কার্যকরী সদস্য পল্লী চিকিৎসক ওবায়দুল্লা, শিক্ষক হারুনূর রশিদ,সমাজকর্মী কামরুন্নাহার, ওসমান গণী তনয়, হাসিবুল হোসেন শান্ত, সাংবাদিক খায়রুল ইসলাম, ছাত্র তাসপিয়া ও ইমন, কবি সুবর্ণা দেবনাথ প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা বলেন- বাঁচলে পরিবেশ, বাঁচবো আমরা-বাঁচবে আগামী প্রজন্ম। তাই, কিশোরগঞ্জ শহরের মধ্যদিয়ে বয়ে চলা মৃত প্রায় নরসুন্দা নদীর অবৈধ দখল-দূষণ থেকে মুক্ত করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান। এছাড়া কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পুকুর ভরাট করে স্থাপনা গড়ে তোলায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং পুকুর ভরাটকারীদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন ও পথসভা শেষে যাত্রী-চালক, পথচারী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফটের বিতরণ এবং জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST