1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

কোন ঘাটে পাবো ঠাই

  • প্রকাশ কাল সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৬২ বার পড়েছে

অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম

জীবনটা কাঁচের আয়না বানাতে গিয়ে
ফোটাতে গিয়ে ভালোবাসার ফুল
কতো শ্রম ঘাম নিঃশেষ করে দিয়েছি
আকাশে রেখে চোখ হাঁটছি তো হাঁটছি
লবন তেলে মসলার বাটনা বাটছি।

বিঁষ খেয়ে বিঁষ হজম করেছি
কলিজা ছানা বড়া করে দিয়েছি
নাক মুখ বন্ধ করে বিড়ম্বনা
সহ্য করা ছাড়া কি পেলাম।

ফুলের বাগান সাজাতে পারলাম না
পারলাম না সুখের মুখোমুখি হতে
যা করি বা বলি সেখানেই দেখি
অসুন্দরের মলিন ছায়া উপছায়া।

দাঁড়িয়ে থাকে আধাঁরের শক্ত প্রাচীর
চারি দিকে করে ফুস ফুস কালনাগিনী
নিজের স্বক্ষমতার প্রতি জন্মায় ঘৃণা
কেন পারিনা পরিস্কার করতে দায় দেনা।

চোখকে বলি দেখেও কিছু দেখো না
ঠোঁটকে বলি হুলুম্তুল করো না
দক্ষিনের বাতাস উড়ে যাক উত্তরে
তাতে তোমার আমার ক্ষতি কি?

দৃস্টিহীন বধির হওয়া ছাড়া
বিকল্প নেই কিছু করার
স্বার্থ উদ্ধার করতে গিয়ে
এর বা ওর মাথায় ভাঙ্গে কাঁঠাল।

বাঘের সঙ্গে সিংহ করে লড়াই
বিশ্ব জয়ের বোমাতঙ্গ সবখানে
আদিপত্য বিস্তারে মাটি থেকে
আকাশ উঁচু আগুন জ্বলে।

হতাশায় ডুবে মানবতাকে বলি
কোন ঘাটে পাবো ঠাঁই
হৃদয়ের হিংস্রতা মুছে দিয়ে
মানবতার স্বক্ষমতা বাড়াই।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST