আমিনুর রহমান।
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে গহীন জংগল থেকে অপহরনকৃত তিন ব্যাক্তি। জানা যায়, ১৪ জুন শুক্রবার সকাল ৯টায় উপজেলার পুর্ব এলাহাবাদ সওদাগরপাড়া লেবুবাগান থেকে মো: হারুন (৭০) তার পুত মো: নোমান(২০) ও মাইম (১৫)কে পাহাড়ীয়া সন্ত্রাসীর ৭/৮ জনের দল অপহরন করে নিয়ে গিয়ে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে।
বিষয়টি চন্দনাইশ উপজেলায় দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর গোয়েন্দা শাখাকে জানানো হলে একইদিন বেলা ১১টা হতে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালায় পাহাড়ীয়া গহীন এলাকা ধুরচি,স্বরবাবুলি,সইন্নারঢ়ালা,ছইল্লাছড়ি । অন্কে কষ্ট করে পিতা পুত্র ৩ জনকে সেনাবাহিনীর টহল টিম উদ্ধার করতে সক্ষম হয়। এটিমে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার খালিদ হাসান মুদ্ধ সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.