1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

কটিয়াদী সরকারি কলেজের শিক্ষার্থী জিদনি হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশ কাল রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৮১ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জিদনি মিয়া (১৭) হত্যার দশ দিন অতিবাহিত হলেও গ্রেপ্তার হয়নি ঘটনার সাথে জড়িত কোন আসামী। জিদনি হত্যার সাথে জড়িত হত্যাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসী ও কটিয়াদী সরকারী কলেজের শিক্ষর্থীগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার কটিয়াদী সরকারি কলেজের শিক্ষার্থী জিদনি হত্যার প্রতিবাদে এলাকাবাসী ও কটিয়াদী সরকারি কলেজের ছাত্র-ছাত্রী একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কটিয়াদী সরকারী কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মাফিউল ইসলাম ভূঞা শুভ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, পৌর ছাত্র দলের যুগ্ন আহবায়ক শাহারিয়ার রিপন, সরকারী কলেজের শাখার সাধারন সম্পাদক মনির হোসেন নয়ন, সিনিয়র সহ-সাধারন সম্পাদক মোঃ সৌরভ শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ সিরাজীসহ মতিউর রহমান, ইয়াছিন মীর, সিহাব শাহ, নৌশাদ লিমন প্রমুখ। বিক্ষোভ মিছিলে নিহত জিদনির মা, দুই বোনসহ ও স্বজনও অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, কটিয়াদী পৌর সভার ভরারদিয়া গ্রামের মৃত ধলু মিয়ার ছোট ছেলে নিহত জিদনির বড় ভাই সৌদি প্রবাসী ছালামিনের প্রতিপক্ষ মোঃ ফয়সালের নিকট পাওনা টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে গত ৫ জুন রাতে ফয়সাল পরিকল্পিতভাবে কতক সঙ্গীদের সহযোগিতায় ধারালো অস্ত্র নিয়ে জিদনির ওপর হামলা করে। পরে ৬ জুন চিকিৎসাধীন অবস্থায় জিদনির মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বোন ময়না নয় জনকে এজাহার নামীয় এবং ১০-১২জনকে অজ্ঞাত আসামী করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো.তরিকুল ইসলাম জানান, জিদনি হত্যা মামলার সাথে সাথেই আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। আসামীরা পলাতক থাকায় এখনো গ্রেফতার সম্ভব হয়নি। আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি কিশোরগঞ্জ জেলা গোয়ান্দা শাখার তদন্তাদিন আছে। জেলা গোয়ান্দা শাখা ও কটিয়াদী মডেল থানার পুলিশ আসামীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST