1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে গণপরিবহনে চরম দুর্ভোগ নৈরাজ্য প্রতিবাদে ক্যাব’র র‌্যালী অবস্থান কর্মসূচি স্ট্যাচু অব লিবার্টির আদর্শ বনাম বর্তমান অভিবাসন বাস্তবতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর পুলিশকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে হবে বিলীন মদনে ভারসাম্যহীন ছেলের হাতে পিতা খুন নবীন বরণ ও ক্যাপ পরিধান অনুষ্ঠানে উৎসবমুখর কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট
শিরোনাম

ভালুকায় স্ত্রী কে খুন, ঘাতক স্বামী গ্রেফতার

  • প্রকাশ কাল শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২০৪ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ঈদের আগের দিন স্ত্রীকে হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে পালিয়ে যাওয়া স্বামী স্বপন মিয়াকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সাবিনা ইয়াসমিন (৩২)।

পুলিশ জানায়, ৬ জুন সকালে স্বপন মিয়া স্ত্রী সাবিনার কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘরের ফ্রিজের পাশে থাকা শিল দিয়ে সাবিনার মাথায় আঘাত করে সে। এরপর ধারালো বটি দিয়ে উপর্যুপরি কোপ দিয়ে তাকে হত্যা করে। লাশ খাটের নিচে লুকিয়ে রেখে ঘরে তালা ঝুলিয়ে স্বপন পালিয়ে যায়।

ঘটনাটি ঘটে ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার সীডস্টোর বাজারসংলগ্ন একটি ভাড়া বাসায়। হত্যার পর স্বপন প্রথমে নিজ গ্রামের বাড়ি ইশ্বরগঞ্জ, পরে মেয়ের বাড়ি, মামার বাড়ি হয়ে গা-ঢাকা দেয় গাজীপুরের ভাংনাহাটি এলাকায়।

ঈদের পরদিন (৮ জুন) সাবিনার লাশ উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর পুলিশ তদন্তে নামে। ১৩ জুন বিকেলে ভালুকা মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের ভাংনাহাটি এলাকার একটি মেস থেকে স্বপনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় স্বপনের লাল পাঞ্জাবির পকেট থেকে নিহত স্ত্রীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত শিল ও বটিও উদ্ধার করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন মিয়া স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST