1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মদনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌসুমী হত্যা মামলায় রিফাতের যাবজ্জীবন কারাদণ্ড উলিপুরের কামাল খামার মাদ্রাসা অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বেলাবোতে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক -১ ‎হোসেনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজামানের মতবিনিময় সভা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা শিক্ষার আলো ছড়াতে প্রয়োজন পরিবার ও বিদ্যালয়ের সেতুবন্ধন পানিবন্দি অসহায় মানুষের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
শিরোনাম

তাড়াইলে খেলাফত মজলিসের ঈদ পূনর্মিলনী

  • প্রকাশ কাল শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়েছে

(১২ জুন) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের ঈদ পূনর্মিলনী উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক আতাউর রহমান শাহান।

সংগঠনের উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীনের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুর রহমান, জেলা নির্বাহী সদস্য মাওলানা ওয়ালীউল্লাহ্ বশীর, জেলা নির্বাহী সদস্য মাওলানা আবদুল জলিল, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের বায়তুলমাল সম্পাদক আলী এমদাদ খান নাজমুল, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ্ কাসেমী, ভৈরব উপজেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা মোবারক শাহ্, তালজাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার আবুল কাশেম, দিগদাইড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা সফিউল্লাহ্ জাহাঙ্গীর, মাওলানা ইমরান আহমদ, মাওলানা যাকারিয়া প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST