1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

জামালপুরে ছাত্রদল নেতার গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার

  • প্রকাশ কাল সোমবার, ২ জুন, ২০২৫
  • ১১২ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম

জামালপুরে সরিষাবাড়ীতে ছাত্রদল নেতা নাজমুল হাসানের গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। ২জুন সোমবার সকালে এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

সূত্রে জানা যায় অভিযুক্ত নাজমুল জামালপুর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক। আটকৃতরা হলেন, সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে মো. আশিক মিয়া, সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে মো. রায়হান মিয়া ও বারুইপটল গ্রামের মৃত শাওয়ান আলীর ছেলে শান্ত।

২ জুন সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ ঘটনায় তিনি জানান, ১ জুন রোববার রাত ১০টায় ভাটারা বাজার লেভেল ক্রসিং এলাকায় আয়শা সুপার মার্কেট থেকে ৫৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়েছে। পরে তিনজনকে আটকসহ জব্দকৃত চাল পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৩দিন ধরে ভাটারা ইউনিয়ন পরিষদে অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। এই সুবাদে জামালপুর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসানের নেতৃত্বে ছাত্রদলের কিছু কর্মী অবৈধভাবে এই চালগুলো কিনে নেন। পরে সরকারি বস্তা পাল্টে তাদের গুদামে মজুদ করে রাখেন।
চালগুলো অন্য জায়গায় বিক্রির সময় সেনাবাহিনীর টহলরত টিম জানতে পারে। পরে ওয়ারেন্ট অফিসার সাদিক আলীর নেতৃত্বে আয়েশা সুপার মার্কেটে নাজমুল স্টোরে অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ কেজি (৫৬ বস্তা) চাল উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত ৩জনকে আটক করে। এ সময় নাজমুল ও তার কয়েকজন সহযোগী ঘটনাস্থলে থেকে কৌশলে পালিয়ে যান।

পরে আটকদের ও উদ্ধারকৃত চাল লিজা রিছিলের উপস্থিতিতে থানার এসআই ফখরুল হাসানের কাছে হস্তান্তর করা হয়।
সরিষাবাড়ী থানার ওসি মো. রাশেদুল হাসান সাংবাদিকদের বলেন, অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা চাল জব্দ করা হয়েছে।তিনি আরও জানান এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST