1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা কাউন্সিল অনুষ্ঠিত

  • প্রকাশ কাল রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৪১ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে স্বপন ও সম্পাদক পদে মুকুল নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় কুষ্টিয়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে শামসুল আলম স্বপনের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম মুকুল, ইসমাইল হোসেন বাবু, বকুল চৌধুরী, সেলিম মাহামুদ, বাহারুল ইসলাম, এ্যাডভোকেট রফিকুল ইসলাম সবুজ, সাইফুল ইসলাম তন্ময় প্রমুখ।

প্রধান অতিথি জাহাঙ্গীর আলম প্রধান বলেন, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। তাই এই সংগঠনকে বাকা চোখে দেখার কোন সুযোগ নেই।

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম জাতীয়তাবাদী পক্ষের একটি শক্তিশালী সংগঠন । যারা বিএনপির আদর্শ বুকে ধারণ করে সংবাদপত্রে কাজ করে যাচ্ছে তারাই এই সংগঠনের সদস্য হতে পারবেন।

স্বৈরাচার ফ্যাসিষ্টরা এই সংগঠনের কোন সদস্য পদ পাবে না। গত ৫ আগষ্টের আগে ফ্যাসিষ্ট সাংবাদিকরা স্বৈরাচার সরকারের পক্ষ নিয়ে দেশের মধ্যে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার কাজে লিপ্ত ছিল। তারাই এখন নিজেদের খোলস পরিবর্তন করে বিভিন্ন জায়গায় নব্য বিএনপি সেজে সুযোগ নিচ্ছেন, তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা জেনেছি কুষ্টিয়াতেও ওই সব ফ্যাসিষ্ট স্বৈরাচারে দোসর সাংবাদিকরা এখন নিজেদেরকে বিএনপি দাবী করে বিভিন্ন সরকারী আধা সরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন মহলে সুযোগ নিচ্ছে।
তাদের তালিকা করে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

তিনি বলেন, আপনারা আপনাদের লিখুনীর মাধ্যমে স্বস্ব পত্র-পত্রিকায় ফ্যাসিষ্টদের মুখোস উম্মোচন করুন। যাতে করে ওইসব ফ্যাসিষ্ট সাংবাদিকরা জাতীয়তাবাদী দল বিএনপির বিপক্ষে অবস্থান নিয়ে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে দেশে ও মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। তিনি বলেন, দেশের মধ্যে বিএনপিকে নিয়ে বিরাট একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম অগ্রনী ভুমিকা পালন করবে।

সম্মেলন শেষে শামসুল আলম স্বপন (দৈনিক আমাদের সময়/দি বাংলাদেশ টু ডে ) কে সভাপতি ও নজরুল ইসলাম মুকুল (দৈনিক আমার সংবাদ) কে সাধারণ সম্পাদক ও সেলিম মাহামুদ (লালন টিভি২৪) কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ এবং ৬৫ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়। এই কমিটি আগামী ২ বছর কার্যক্রম পরিচালনা করবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST