1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে নিম্নমানের সামগ্রী দিয়ে আরসিসি রাস্তার কাজের অভিযোগ তাড়াইলে দারুল কুরআন মাদরাসার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সড়ক দুর্ঘটনায় আহতসাংবাদিক আবু-আবিদ বিটিএন বাংলার সম্পাদক ও প্রকাশক এডভোকেট আসাউজ্জামান জুয়েলের জন্মদিন আজ সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ
শিরোনাম

কটিয়াদীতে কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ কাল সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৩৫ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
‘আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে কটিয়াদী নজরুল একাডেমির আয়োজনে উপজেলা পরিষেদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সন্ধার পর কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কটিয়াদী নজরুল একাডেমির সভাপতি শাহ জাহানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুর রউফ খোকনের পরিচালনায় ও সহ-সভাপতি সাজিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশরান (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। বিষেশ অতিথি হিাসেবে উপস্থি ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, ডা. আঃ মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিদ্দিকুর রহমান, মুন্সী আঃ হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ও কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান মিট, সহ-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, নজরুল একাডেমির সহসভাপতি বদিউজ্জামান বাচ্চু, মোঃ আসাদুজ্জামান, মধুসূধন সাহা, দেবাশীষ রায় পার্থ, সহ-সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শাহীন, আবদুল মান্নান স্বপন, সদস্য ও সাংবাদিক মাসুদ পাঠান, মোঃ মিজানুর রহমান, হারুন অর রশিদ, সাংবাদিক মিয়া মোহাম্মদ সিদ্দিকসহ কটিয়াদী নজরুল একাডেমির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী ও স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST