1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্ট্যাচু অব লিবার্টির আদর্শ বনাম বর্তমান অভিবাসন বাস্তবতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর পুলিশকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে হবে বিলীন মদনে ভারসাম্যহীন ছেলের হাতে পিতা খুন নবীন বরণ ও ক্যাপ পরিধান অনুষ্ঠানে উৎসবমুখর কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট কিশোরগঞ্জে মহিলাদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শিরোনাম

জেলা কর্মী সম্মেলন উপলক্ষে, করিমগঞ্জে জামায়াতের গণসংযোগ

  • প্রকাশ কাল শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৪০ বার পড়েছে

মো. জাহাঙ্গীর কবির পলাশ, করিমগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা কর্মী সম্মেলনকে সফল করতে, করিমগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালানো হচ্ছে।

২৪ মে শনিবার করিমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কাশেমের নেতৃত্বে পৌরসভার বাজার এলাকায় গণসংযোগ পরিচালনা করা হয়। হ্যান্ড মাইকে গণদাওয়াতের পাশাপাশি, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে সম্মলনের লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগে অংশগ্রহণকারী কিশোরগঞ্জ জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর আজিজুর রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য, জামায়াতে ইসলামীর রাজনীতির দরজা উন্মুক্ত। আমরা ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা নির্বিশেষে সকলের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

আগামী ৩১ মে, শনিবার সকাল ৯ টায় কিশোরগঞ্জ জেলা পুরাতন স্টেডিয়ামে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।

গণসংযোগে করিমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ নাজিম উদ্দীন, অর্থ সম্পাদক (বায়তুল মাল) মুফতি আলাউদ্দীন, কর্ম পরিসর সদস্য মুফতি আবদুল্লাহ সাদী ছাড়াও
করিমগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রুস্তুম আলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST