1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

‘এশিয়ান লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী

  • প্রকাশ কাল শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩৬ বার পড়েছে

সাব্বির আহমেদ মানিক, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানস্বরূপ এশিয়ান লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৫ পুরস্কার পেয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী। গতকাল শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়রনগরস্থ হোটেল অরনেট-এর মিলনায়তনে “বর্তমান প্রেক্ষাপটে সুশাসন প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় তাঁকে এ সম্মাননা তুলে দেয়া হয়।
এশিয়ান স্যোসাল কালচারাল কাউন্সিল ও বাংলাদেশ প্রজন্ম সাংস্কৃতিক পরিষদ-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। উদ্বোধক ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। এশিয়ান স্যোসাল কালচারাল কাউন্সিল-এর উপদেষ্টা এ্যাডভোকেট শেখ মোঃ আমির হামজা।
উল্লেখ্য, বাজিতপুর উপজেলা বিএনপির রাজনীতিতে উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনসহ তিনি প্রায় দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন পদে সম্পৃক্ত রয়েছেন। তাঁর রাজনৈতিক কর্মকান্ডের প্রতি আস্থাশীল হয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ বাজিতপুর উপজেলা বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ পদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেন। এরই ধারাবাহিকতায় ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাজিতপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল (সাবেক টাউন হাইস্কুল)-এর ২০০৬-২০০৯ পর্যন্ত গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান ছিলেন।
তিনি রাজনীতির বাইরে একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেন মেসার্স হাসান ব্রিকস, বাজিতপুর মৎস্য আড়ত।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST