1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্ট্যাচু অব লিবার্টির আদর্শ বনাম বর্তমান অভিবাসন বাস্তবতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর পুলিশকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে হবে বিলীন মদনে ভারসাম্যহীন ছেলের হাতে পিতা খুন নবীন বরণ ও ক্যাপ পরিধান অনুষ্ঠানে উৎসবমুখর কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট কিশোরগঞ্জে মহিলাদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শিরোনাম

কিশোরগঞ্জে অপরিপক্ব ফলে মেশানো হচ্ছে বিষ, নেই প্রশাসনের তদারকি

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৩ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জের বিভিন্ন বাজারে অপরিপক্ব ফল পাকাতে ব্যবহৃত হচ্ছে বিষাক্ত রাসায়নিক, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। প্রশাসনের নজরদারির অভাবে এই অনিয়ম চলছে অবাধে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ভোক্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আম লিচু কাঁঠাল সহ বিভিন্ন মৌসুমি ফলে পাকানোর জন্য ক্যালসিয়াম কারবাইড ও ইথিফন নামক রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে। এসব রাসায়নিক মানবদেহে প্রবেশ করলে হজমজনিত জটিলতা, লিভার ও কিডনির সমস্যা এমনকি ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফল ব্যবসায়ী জানান, দ্রুত বিক্রি ও লাভের আশায় অনেকেই অপরিপক্ব ফল বাজারে এনে কৃত্রিমভাবে পাকিয়ে বিক্রি করছেন। প্রশাসনের তদারকি না থাকায় এসব কাজ দিনের পর দিন অব্যাহত রয়েছে।

একজন চিকিৎসক বলেন, “এ ধরনের রাসায়নিক যুক্ত ফল খেলে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন। এই বিষক্রিয়া ধীরে ধীরে শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গকে দুর্বল করে দেয়।”

জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে শিগগিরই বাজার মনিটরিং বাড়ানো হবে। তবে কবে নাগাদ অভিযান চালানো হবে, সে বিষয়ে নিশ্চিত করেননি তিনি।

জনসাধারণের দাবি, অবিলম্বে এই বিষাক্ত ফল বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে দোষীদের আইনের আওতায় আনা হোক।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST