1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

  • প্রকাশ কাল রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪২২ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার বেলা ২টা ৪৩ মিনিটে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা গেছে, ২০-৩০ জন ছেলে আইসিটি ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি লেখা একটি ব্যানার নিয়ে বিক্ষোভ করছে।

ধারণা করা হচ্ছে, আজ রোববার ভোরে বা সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিলটি করা হয়েছে। তবে মিছিলে অংশ নেওয়া অধিকাংশের মুখ কালো কাপড়ে বাধা ছিল। ফলে তাদের চেনা যায়নি।

জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের অন্যতম সমন্বয়ক ও গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনে ছাত্র-জনতা মাঠে ছিল। ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। আবার যদি আওয়ামী লীগ ও এর দোসরেরা রাজপথে নেমে আন্দোলনের কিংবা নাশকতার করার অপচেষ্টা চালায়, তাহলে আমরা তাদের প্রতিহত করব। আমরা এখনো মাঠে আছি।’

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, ইউনূস সরকারের ব্যর্থতার কারণে তারা ঘর থেকে বেরিয়ে আসছে। এখন সরকারের উচিত তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা। সরকার এ ব্যাপারে ব্যবস্থা না নিলে জনগণ আবার ফুঁসে উঠবে।

এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘শুনেছি একটি ঝটিকা মিছিল হয়েছে। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। এ ধরনের ঝটিকা মিছিল প্রতিহত করতে আমাদের গোয়েন্দা বিভাগগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। মিছিলে কারা অংশ নিয়েছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘বিশ্বরোড ছাড়াও কটিয়াদীর বনগ্রাম এলাকাতেও এ ধরনের আরেকটি মিছিলের খবর পাওয়া গেছে।’

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST