1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক গাজীপুর মহানগরীর গাছা ও বোর্ডবাজার এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ লাখ ৫৫ হাজার জরিমানা
শিরোনাম

ময়মনসিংহ-ভৈরব রেলপথের লোকাল ট্রেনগুলো চালু করা এখন সময়ের দাবি

  • প্রকাশ কাল রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৫১৮ বার পড়েছে

সাব্বির আহামদ মানিক, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ- করোনা পরিস্থিতির সময় ময়মনসিংহ-ভৈরব রেলপথে চলাচলকারী মেইল ট্রেন ঈশা খাঁ এক্সপ্রেস ও দুইটি লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘদিন এসব ট্রেন বন্ধ থাকায় এলাকাবাসী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীরা বেকায়দায় পড়েছেন। এছাড়া ট্রেনগুলো চালু থাকলে ইশ্বরগঞ্জ, নীলগঞ্জ, যশোদলপুর, বাজিতপুর উপজেলার সরারচর-হালিমপুর, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ও ভৈরবের কালিকাপ্রসাদসহ ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার ২২টি স্টেশন আবারো প্রাণচঞ্চল হয়ে উঠবে। এসব ট্রেন ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার ২২টি স্টেশনের যোগাযোগ রক্ষা করত। ফলে খুব সহজে সাধারণ মানুষজন স্বল্প ভাড়ায় যাতায়াত করতে পারত। রেলওয়ে সূত্রমতে, লোকাল ট্রেনে সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ৫ টাকা এবং মেইল ট্রেনে ১৫ টাকা। আর আন্তনগর ট্রেনে সর্বনিম্ন ভাড়া ৪৫ টাকা। ১১৬ কিলোমিটার দূরত্বের ময়মনসিংহ-ভৈরব রেলপথে লোকাল ট্রেনের জন্য নির্ধারিত ভাড়া ৪০ টাকা এবং মেইল ট্রেনের জন্য ৫৫ টাকা। বিপরীতে আন্তনগর ট্রেনে উঠলে একজন যাত্রীকে গুনতে হয় ১২৫ টাকা। কয়েকজন ব্যবসায়ী বলেন, লোকাল ট্রেনগুলো প্রতিটি স্টেশনে যাত্রাবিরতি করত। ফলে স্বল্প পরিসরে বিভিন্ন পণ্য পরিবহন করা যেত। ফলে ব্যবসায়ী ও পাইকারেরা দুধ, ডিম, কলা, মুরগি, ফল, শাক-সবজিসহ বিভিন্ন কৃষিজ পণ্যের পাশাপাশি কাপড়, জুতা, কসমেটিকস, চাটাইসহ বিভিন্ন মনিহারি পণ্য আনা-নেওয়া করে বিভিন্ন বাজারে তা সরবরাহ করতেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST