1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

কিশোরগঞ্জে অসহায় হতদরিদ্র ও দুস্থদের মাঝে ঈদ উপহার স্বরুপ নগদ অর্থ বিতরণ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২০৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক:
সামাজিক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “পরেশ কিশোর গুপ্ত স্মৃতি কল্যাণ পরিষদ” এর উদ্যোগে গরীব, দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার-২০২৫ ইং স্বরুপ নগদ অর্থ বিতরণ করা হয়।
২৭ই মার্চ ২০২৫ইং রোজ বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ জজ কোর্ট চত্ত্বরে নগদ অর্থ বিতরণ করা হয়। ঈদ
উপহার-২০২৫ স্বরুপ নগদ অর্থ বিতরণকালে সাথে ছিলেন, কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট এম.এ আব্দুর রউফ, আইনজীবী সহকারী মো: রবিউল ইসলাম, আইনজীবী সহকারী মো: আবুল হাসেম, আইনজীবী সহকারী মো: আলমগীর হোসেন, পরেশ কিশোর গুপ্ত স্মৃতি মন্দির এর কার্যকরী সদস্য প্রবল ভৌমিক, বিন্নাটি ইউনিয়ন ছাত্রদল নেতা এনামুল হক, কালটিয়া এলাকার সমাজ সেবক মো: কাঞ্চন মিয়া এবং অত্র সংগঠনের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের সভাপতি বলেন, এই সংগঠনটি সবসময় গরীব, দরিদ্র, অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত বছরগুলোর ন্যায় এবারও ২৫টি অসহায়, হতদরিদ্র, গরীব ও দুস্থদের মাঝে এই ঈদ উপহার-২০২৫ স্বরুপ নগদ অর্থ বিতরণ করা হয়।
ওই সময় তিনি আরোও বলেন, এই সংগঠনের অধিকাংশ সদস্যই মানবিক গুণাবলী সম্পন্ন দেশপ্রেমিক। সংগঠনের সাথে জড়িত সদস্যরা মিলে নিজ উদ্যোগে ঈদ উপহার-২০২৫ স্বরুপ নগদ অর্থ বিতরণ কার্যক্রম করা হয়েছে। ভবিষ্যতে যাতে আরোও বড় পরিসরে গরীব, দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেন তিনি। সংগঠনটি ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে, এরপর থেকেই এলাকার বিভিন্ন মহামারীতে ভূমিকা রাখেন। গরীব, অসহায়, ও দরিদ্র মানুষের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করেন সবসময় এ সংগঠনের সাথে জড়িত সবাই।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST